শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

হালুয়াঘাট প্রেসক্লাবের ৩০ বছর পূর্তি ও নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ বার

হালুয়াঘাট প্রেসক্লাবের ৩০ বৎসর পূর্তি ও নব-নির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান, হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় প্রেসক্লাবের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক ঝুটন ঘোষের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্হানীয় সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জুয়েল আরেং, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম,মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খায়রুল আলম ভুঞা, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, জেলা পরিষদ সদস্য কাঞ্চন সরকার, মহিলা সদস্য আসমাউল হুসনা শিমুল, থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান, ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, সহ সভাপতি আবদুর রশিদ, মোরশেদ আনোয়ার খোকন, আওয়ামীলীগের সদস্য আবদুর রহমান,আশোক সরকার অপু, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রেসক্লাবে সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহি এই প্রেস ক্লাবের ঐক্য ধরে রাখতে হবে,এবং এলাকায় সরকারের উন্নয়ন দিক গুলি মানুষের কাছে তুলে ধরতে,সে সাথে বস্তুুনিষ্ট খবর প্রকাশের ও অনুরোধ করেন। প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের কে ক্রেস্ট উপহার দেওয়া হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories