শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচন ১৬ মার্চ, সম্ভাব্য প্রার্থীর সংখ্যা-৬ । ভোট প্রত্যাশায় মাঠে প্রার্থীরা

সমীর সরকার. হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩০ বার

ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী প্রশাসনিক এক উপজেলার নাম হালুয়াঘাট । হালুয়াঘাট উপজেলার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভার নির্বাচন।
জানা যায়, ২০১৪ সনে প্রতিষ্ঠিত হালুয়াঘাট পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্টিত হয়। ২৯ মার্চ ২০১৮ সালে সেই নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. খায়রুল আলম ভুঞা, ওই সময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মো. আবদুল হামিদ । আওয়ামীলীগের অবিচ্ছেদ্দ ঘাঁটি হিসেবে পরিচিত পৌরসভা নির্বাচনে সে সময় প্রায় ৭০০ ভোটের ব্যবধান ছিল আওয়ামীলীগ এবং বিএনপি’র দুই প্রার্থীর মধ্যে। ৩ সেপ্টেম্বর/২০১৪ সালে তৎকালীন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন, এমপি হালুয়াঘাট পৌরসভার শুভ উদ্ভোধন করেন। বিগত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৪৪২৭ জন। এর মধ্যে ভোট প্রয়োগ হয়েছিল ১১১০৮ জন। শতকরা প্রায় ৭৭ শতাংক । এবার হালুয়াঘাট পৌরসভার নির্বাচনে নতুন পুরাতন মিলিয়ে ১৭ হাজার ৯ শত ৫৪ জন ভোটার রয়েছে। এসব ভোটারগন তাদের মনোনীত প্রার্থীকে নির্ভিগ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে অঅশা করা যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কমকর্তা জন কেনেথ রিছিল বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী নির্বাচন কমিশন পৌরসভার মেয়র,সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএম এর মাধ্যমে ঘোষিত তফসিল অনুযায়ী সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি , মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ সকাল ৮.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত হালুয়াঘাট পৌরসভার ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে পৌর এলঅকায় ভোটারদের ধারে ধারে প্রার্থীদের মধ্যে দৌড়ঝাপ শুরু হয়ে গেছে। মেয়র পদে দলীয় প্রার্থী হতে এমন কি প্রার্থীরা দলের সিনিয়র নেতা কর্মীদের সমর্থন যোগাতে স্ব-স্ব কর্মী সমর্থকদের সাথে নিয়ে দৌড়ঝাপের পাশাপাশি এলাকার ভোটারদের কাছে ভোট প্রার্থনাও শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে প্রার্থী তালিকায় যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে বিগত নির্বাচনে নির্বাচিত মেয়র ও হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. খায়রুল আলম ভুঞা, সাবেক ত্রান বিষয়ক সম্পাদক চয়ন কুমার সরকার, যুবলীগের আহবায়ক নাজিমুদ্দিন আহমদ, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব যিনি বিগত নির্বাচনে দলের বাহিরে নির্বাচন করায় দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে থানা কমিটির সদস্য আবদুল হামিদ ও উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ এর নাম শোনা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র এক সিনিয়র নেতা বলেন, বিএনপি দলীয় ভাবে দেশের কোন নির্বাচনে অংশ গ্রহন করছে না, দলের সিদ্ধান্তের বাহিরে কেউ নির্বাচন করলে দল তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে বহিস্কারের মত সীদ্ধান্ত আসতে পারে।
এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল মনে করেন, যদি আওয়ামীলীগ থেকে খায়রুল আলম ভুঞা নৌকা নিয়ে নির্বাচন করেন এবং বিএনপি থেকে আবদুল হামিদ প্রার্থী হয় তবে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে এই দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে ।তবে হালুয়াঘাট আওয়ামীলীগের অবিচ্ছেদ্দ ঘাঁটি হওয়ায় এবং সার্বিক দিক বিবেচনায় ভোটের দৌড়ে এগিয়ে থাকবেন বর্তমান মেয়রখায়রুল আলম ভুঞা। পৌর এলাকার পাড়া, মহল্লা, চায়ের দোকানে সর্বত্বই এমনটাই আলোচনা করছেন পৌরবাসী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories