বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

মানিকগঞ্জের দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট উৎসব অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫ বার

“ডাক দিয়েছে স্মৃতির সূর, প্রিয় স্কুল দক্ষিণ চাঁদপুর” স্লোগানে মানিকগঞ্জের হরিরামপুরের দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট উৎসব ২০২৩ মওসুম ৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০’ই ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিদ্যালয়ের খেলার মাঠে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪র্থ বারের মতো সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।
সকাল আটটায় ক্রিকেট উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবু শহীদ খান। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র দেওয়ান আব্দুর রব, প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন মৃধা, সাবেক ভাইস-চেয়ারম্যান আবুল বাশার সবুজ, হারুকান্দি ইউপি চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান চুন্নু প্রমুখ। পরে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।
খেলায় বিদ্রোহী পদ্মা ১৯৮৫, আলোকিত ১৯৯৪, চেতনায় ১৯৯৫, ফোর্স ১৯৯৭, রংধনু ১৯৯৮, মিলেনিয়াম গোল্ড ২০০০, আদর্শ ২০০২, উচ্ছাস ২০০৩, নবজাগরণ ২০০৪, বর্ণিল ২০০৫, অস্তিত্ব ২০০৬, সলিড ২০০৭, দুরস্ত ২০০৮, জয়ধ্বনি ২০০৯, গোল্ডেন ২০১০, শতাব্দী ২০১১, স্বরণীয় ২০১২, উদয় ২০১৩, দুনির্বার ২০১৪, সতীর্থ ২০১৫, ইউনাইটেড ২০১৬, কিংস অব ২০১৭, নবারণ ২০১৮, শিহরণ ২০১৯, প্রাণবন্ত ২০২০, উজ্জীবিত ২০২১, অসমাপ্ত ২০২২। মোট ২৭টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে খেলোয়াড় ছিলো ছয়জন করে। ফাইনালে, অস্তিত্ব ২০০৬ ব্যাচের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বরণীয় ২০১২ ব্যাচের দল।
এছাড়া বিকেলে মেয়েদের জন্য পিলো (বালিশ) পাসিং, ঝুড়িতে বল নিক্ষেপ খেলার আয়োজন করা হয়। এরপর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হবে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে গান পরিবেশন করবেন, বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ফকির সাহেব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories