বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী ও শাশুড়ীর নির্যাতন ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

নারায়নগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৩ বার

সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ও শাশুড়ীর নির্যাতনে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যার ঘটনায় নিহতের বাবা আমিনুল হক বাদী হয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) রাতে চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন— শাশুড়ি লতিকা (৫৫), স্ত্রী মুক্তি (৩২), রমজান (৪০) ও লুৎফর রহমান (৪০)। পুলিশ তার স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে।
নিহত খবির হোসেন (৪০) চাঁদপুরের উত্তর মতলবের ওটার চরের আমিনুল হকের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ইসমাঈল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
অভিযোগ পত্রে তার বাবা উল্লেখ করেন, তার ছেলে খবির হোসেনের সঙ্গে ১৪ বছর আগে মু‌ক্তির বি‌য়ে হয়। বর্তমানে তাদের সংসারে মারিয়া (১২) ও মোস্তাহিদ (১০) নামে দুই সন্তান রয়েছে। তার স্ত্রীসহ অন্যান্য আসামি খবির হোসেনকে তার বাড়ির সম্পত্তি বিক্রি করে শ্বশুরবা‌ড়ির এলাকায় বাড়ি নির্মাণ করার জন্য দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিল।
তার ছেলে এ বিষয়ে কর্ণপাত না করায় বিবাদীরা বিভিন্ন সময় নানাভাবে খবিরকে অত্যাচার ও মানসিক নির্যাতন করেছে। খবির দুই সন্তানের কথা চিন্তা করে বিবাদীদের এ অত্যাচার নীরবে সহ্য করে আসছিল। কিন্তু দিন দিন তার ছেলের ওপর বিবাদীদের অত্যাচার ক্রমান্বয়ে বাড়তে থাকে।
পরে তার ছেলে বিষয়টি তার বাবাকে জানান। তারা বিবাদীদের সঙ্গে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করেন। কিন্তু উল্লিখিত বিবাদীরা তাদের কথার কোনো কর্ণপাত করেনি।
তার ছেলে এ বিষয়ে কর্ণপাত না করায় বিবাদীরা বিভিন্ন সময় নানাভাবে খবিরকে অত্যাচার ও মানসিক নির্যাতন করেছে। খবির দুই সন্তানের কথা চিন্তা করে বিবাদীদের এ অত্যাচার নীরবে সহ্য করে আসছিল। কিন্তু দিন দিন তার ছেলের ওপর বিবাদীদের অত্যাচার ক্রমান্বয়ে বাড়তে থাকে।
তার বাবা জানান, বৃহস্পতিবার রাতে তারা সংবাদ পান, তার ছেলে সিলিংফ্যানে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের বাবা আমিনুল হক বলেন, আত্মহত্যা করার আগের দিন আমার ছেলে ফেসবুকে তিনটি পোস্ট দেয়। ওই পোস্টগুলো দেখলেই বোঝা যায় আমার ছেলে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories