বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

শেষদিন অবধি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে বাঁচতে চাই : রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, নিজেকে বঙ্গবন্ধুর কর্মী ভাবতেই পছন্দ করি। জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে বেঁচে থাকতে চাই।বুধবার (৮ ফেব্রুয়ারি) বঙ্গভবনে নিজের লেখা বইয়ের প্রকাশনা উৎসবের অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নিজের রাজনৈতিক জীবনের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাসহ আত্মজীবনীমূলক গ্রন্থ লেখার প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুই আমার রাজনৈতিক গুরু, তার কাছেই রাজনীতিতে হাতেখড়ি। বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে যারা বঙ্গবন্ধুর সান্নিধ্যে পেয়েছেন, তাদের সকলেরই আত্মজীবনী লেখা প্রয়োজন।আবদুল হামিদ বলেন, এতদিন আমার পরিচয় ছিল রাজনীতিবিদ, আইনবিদ, সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, স্পিকার, বিরোধীদলীয় উপনেতা ও সর্বশেষ রাষ্ট্রপতি হিসেবে। আজ আরও পরিচিতি যুক্ত হলো লেখক হিসাবে। যদিও এটা অনেকটা ‘Better late than never, এর মতো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories