রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ঢাকার চকবাজারে ট্রান্সফরমার বিস্ফোরণ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৭৮ বার

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার চকবাজার থানাধীন ইসলামবাগ মদিনা পেট্রোল পাম্পের অদূরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন-মৃতের নাম মো. মারুফ (১৭) ও ট্রাক মালিক হিরো (৪০)। এছাড়া আহতরা হলেন-সারোয়ার (২০), সোহাগ (৩০)।

আহতদের উদ্ধার করে প্রথমে মিডফোর্ড হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মারুফকে মৃত ঘোষণা করেন।

ডা. পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, হাসপাতালে আসার আগেই মারুফের মৃত্যু হয়েছে। ভর্তি দুজনের মধ্যে সরোয়ারের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে। সোহাগের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।

চকবাজার থানা পরিদর্শক (ওসি) মো. আব্দুল কাইয়ূম জানিয়েছেন, গত রাতে প্রবল বৃষ্টির সময়ে একটি ট্রাক সোয়ারী ঘাটের দিকে যাওয়ার সময়ে মেইন রোডে মদিনা পেট্রোল পাম্পে অদূরে একটি বৈদ্যুতিক ট্রান্সফার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ট্রাক শ্রমিক পথচারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে রাতেই মারুফ নামে এক যুবক মারা যায়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় আহত আরও একজন মারা গেছেন। আমরা সেখানে অফিসার পাঠিয়েছি। সে আসলে বিস্তারিত বলা যাবে। তার মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিউটে রাখা হয়েছে।’

মৃতের মামা আনোয়ার হোসেন জানান, মারুফ দোকানের কর্মচারী ছিল। সে রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে ঘটনার শিকার হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কামরাঙ্গীচড় পূর্ব রসুলপুর এলাকার আমির হোসেনের ছেলে মারুফ। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories