বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বেনাপোলে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৫ বার

বিজিবির অভিযানে বেনাপোল হতে ১৯৯ বোতল ফেন্সিডিল ও  ১৩,৫৮,৫৩৫ টাকাসহ  আলমগীর (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯, বিজিবি’র সদস্যরা।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে ৩১ জানুয়ারি ২০২৩ ইং তারিখ আনুমানিক রাত ১১ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পৌর এলাকার বলফিল্ড সংলগ্ন বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টার’র পিছনে আসামী আলমগীর হোসেনের বাড়ীতে বেনাপোল বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান চালায়। বিজিবি’র অবস্থান টের পেয়ে আসামী পালাবার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধরে ফেলে।পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের মধ্যে গোপণ জায়গায় লুকায়িত স্থান থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল এবং বিক্রয়লদ্ধ বাংলাদেশী ১৩.৫৮.৫৩৫(তের লাখ আটান্ন হাজার পাঁচশত পয়ত্রিশ) টাকা উদ্ধার করা হয়। নগদ টাকা ও মাদকের সর্বমোট সিজার মূল্য ১৪,৩৮,১৩৫  টাকা।আসামী আলমগীর হোসেনের পিতার নাম মোঃ নজরুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ স্বর্ণ ও মাদক পাচারের সাথে জড়িত বলে জানিয়েছে। আসামী আলমগীর হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার হওয়া নগদ টাকা ও ফেন্সিডিলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories