রাজধানীর ভাটারায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাঈদনগর এলাকার বাসিন্দা আব্দুল মজিদ ও তার স্ত্রী তাসলিমা।এ বিষয়ে ভাটারা থানার এসআই আল ইমাম রাজন বলেন, সকালে সাইদনগর এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply