বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আসছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী, খোলা হতে পারে দূতাবাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩ বার

আগামী ৭-৯ মার্চ তিন দিনের সফরে ঢাকায় আসছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রার্ড কাসাউবন। তিনি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফর করবেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেদেরিকো সালাস লোফতের বৈঠক হয়েছে। বৈঠকে মেক্সিকোর পক্ষ থেকে এই সফরের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ২০২৩ সালের মধ্যেই বাংলাদেশে দূতাবাস খোলার কথা জানিয়েছে মেক্সিকো।মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেদেরিকো সালাস লোফতে ছাড়াও কিউবার অনাবাসিক রাষ্ট্রদূত আলেজান্দ্রো সিমানকাস মারিন, সার্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত সিনিসা পাভিক এবং এসওয়াতিনি রাজ্যের অনাবাসিক হাইকমিশনার মেনজি সিফো ডিলামিনি যৌথভাবে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। চার দেশের রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories