বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ঢাকায় স্বর্ণের অলঙ্কারের মেলা শুরু ৯ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০ বার

ঢাকায় দ্বিতীয়বারের মতো স্বর্ণের অলঙ্কার মেলা শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) উদ্যোগে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৪ নম্বর নবরাত্রি হলে এ মেলা অনুষ্ঠিত হবে।এই মেলায় স্বর্ণের অলঙ্কারের ৫০টির মতো প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল অংশ নেবে। মেলা ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য ১০০ টাকা। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। বাজুস ফেয়ারে ক্রেতাদের জন্য র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা রয়েছে। ক্রেতারা যে প্রতিষ্ঠানের অলঙ্কার কিনবেন, সে প্রতিষ্ঠান থেকেই র‌্যাফেল ড্রয়ের কূপন সংগ্রহ করতে পারবেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, আশা করা হচ্ছে বাজুস ফেয়ার-২০২৩ দেশিয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করবে। পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্যনতুন ডিজাইনের অলঙ্কারের পরিচিতি বাড়বে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজুসের সহসভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটির সোশ্যাল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, জায়া গোল্ড অ্যান্ড ডায়মন্ডের চেয়ারম্যান উত্তম বণিক, বৈশাখী জুয়েলার্সের ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র দে প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories