রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

অভিনয় ছেড়ে দেয়ার ইঙ্গিত দিলেন মেহজাবীন চৌধুরী!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩ বার

আমরাই যদি কনটিনিউ করি তাহলে তো হবে না। একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে আমাদের। আবার অন্যদের জন্যও জায়গা করে দিতে হবে। এখন অনেকেই ভালো করছে ইয়াং জেনারেশনের। তাদের জায়গা দিতে হবে। তারা অনেক ভালো করুক। আমি মনে করি ওদের সাপোর্ট দরকার। এমন মন্তব্যের মাধ্যমে এক প্রকার নাটকে অভিনয় ছেড়ে দেয়ার ইঙ্গিত দিলেন সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’ মুক্তি উপলক্ষ্যে প্রিমিয়ার শোতে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি। জানিয়েছেন আসছে ভালোবাসা দিবসের নাটকে পাওয়া যাবে না তাকে। এই সিরিজটি নিয়ে সন্তুষ্ট থাকতে বলেছেন তার ভক্ত-অনুরাগীদের।

মূলত নাটকের কাজ কমিয়ে ওটিটির কাজের দিকে মনোযোগী হচ্ছেন মেহজাবীন। তার উদাহরণ পাওয়া গেছে অভিনেত্রীর নিজের মুখেই। তিনি এ সময় জানান, আসছে ভালোবাসা দিবসে এবার কোনো নাটক আসছে না তার। এই সময়ে শুধু মাত্র ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজেই দেখা মিলবে তার।তবে এই মুহূর্তে একেবারেই নাটকে অভিনয় ছেড়ে দিচ্ছেন না টেলিভিশনে দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী। তার ভাষ্য, আমি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলিনি। আমি নাটকেরই মেয়ে। মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করব, আবার আসব।প্রতিটি বিশেষ দিবসে মেহজাবীন অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়। কখনো সেই সংখ্যা ডজন ছাড়িয়ে যায়। সেখান থেকে বেশিরভাগ নাটকই আলোচনার কেন্দ্রে চলে আসে। ভালোবাসা দিবসের পর বড় উৎসব রোজার ঈদ। সেটা নিয়েও তেমন পরিকল্পনা নেই মেহজাবীনের। ছোট্ট করে বললেন, ঈদে কী হবে না হবে—কেমনে বলব!বেশ কয়েক বছর ধরে নাটকে রাজত্ব করছেন মিষ্টি হাসির এ অভিনেত্রী। মেহজাবীনের নাটক মানেই কোটি কোটি ভিউ। সারা বছর তার নাটকের জন্য অপেক্ষা করেন ভক্ত-অনুরাগীরা। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে নাটকে নাম লেখান মেহজাবীন। কয়েক বছর ধরে নিয়মিত অভিনয় করছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories