ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান কে হালুয়াঘাট সাধারন পাঠাগার ও সরগম সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে বিকাল ৩ টায় পাঠাগার চত্বরে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি খালেদুর রহমান আকন্দের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খায়রুল আলম ভূঞা, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার , সদস্য কাঞ্চন কুমার সরকার, সদস্য জালাল উদ্দীন, সদস্য আছমাউল হোছনা শিমুল, পাঠাগার উপদেষ্টা আবুল হোসেন আজাদ, বজলুর রহমান, সরগম সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ হাতেম আলী, শিশু কানন অধ্যক্ষ আক্কাস আলী সহ অন্যান্য উপদেষ্টা, কার্যকরী পরিষদের সদস্য বৃন্দ, পাঠাগার শিক্ষক শিক্ষার্থী সহ অনান্য নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক ফেরদৌস আলমের সঞ্চালনায় জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের ক্রেস্ট প্রদান করেন এবং সরগম সঙ্গীত শিক্ষার্থীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Leave a Reply