বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে : পরশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৪৫ বার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে। তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়। সত্য দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে। অগণতান্ত্রিক ও অসাংবিধানিক পন্থা আপনাদের পছন্দ। এই প্রজন্ম আপনাদেরকে বিশ্বাস করে না। বিভ্রান্তি আর প্রোপাগান্ডার রাজনীতি করে লাভ হবে না। রাজনীতির গুণগতমানে ধ্যান দেন। ক্ষমতার লোভের অপরাজনীতি বন্ধ করেন।আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে জেলা ও মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সোজা ক্ষমতায় যেতে চায়। বিএনপি নেতারা বলে দেশের জনগণ নাকি তাদের সঙ্গে। কিন্তু দেশের জনগণ আমাদের সঙ্গে রয়েছে। প্রমাণ করতে হবে দেশের জনগণ কাদের সঙ্গে থাকবে। শুধু তর্ক করলে হবে না। নির্বাচনের মাধ্যমে বোঝাতে হবে দেশের জনগণ কার সঙ্গে।যুবলীগের চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আমাদের ক্ষমতার লিপ্সা নেই। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্বে আসতে হবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে মর্যাদাপূর্ণ স্থানে নিয়েছেন। প্রধানমন্ত্রীর উন্নয়নের অর্জনসমূহকে ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।সম্মেলনে প্রধান অতিথি রয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি। প্রধান বক্তা হিসেবে রয়েছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান, সভাপতিত্ব করছেন খুলনা জেলা যুব লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories