বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ বার

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।আজ মঙ্গলবার বেলা দুইটার পর সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে স্পিকারের সঙ্গে বৈঠক করেন সিইসি। সেখান থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে ফিরে সিইসি সাংবাদিকদের জানান, আগামীকাল কমিশনের বৈঠক শেষে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার বিধান আছে। সেই মোতাবেক আজ দুপুরে স্পিকারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন সভায় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। আগামী ১ ফেব্রুয়ারি ৬টি সংসদীয় আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না।২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সে হিসেবে আগামী ২৩ এপ্রিল তার পাঁচ বছরের মেয়াদকাল শেষ হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories