শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফেসবুক লাইভে যা বললেন অসুস্থ কবীর সুমন

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৮৯ বার

কিংবদন্তি সংগীতশিল্পি কবীর সুমন অসুস্থ। ভর্তি রয়েছেন কলকাতার এসএসকেএম হাসপাতালে। ঠাণ্ডা এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে গত ২৭ জুন রাত থেকেই তিনি হাসপাতালের বিছানায়।ভর্তির পরই কবীর সুমনের করোনা পরীক্ষা করানো হয়। ফল আসে নেগেটিভ। সেই খবরে উদ্বেগের মধ্যেও কিছুটা স্বস্তি পায় ভক্তরা।

কবীর সুমন নিজেই জানালেন তার শারীরিক অবস্থা। হাসপাতালের বিছানা থেকে ফেসবুক লাইভে এসেছেন তিনি। নাকে নল বাঁধা অবস্থায় তিনি ভক্ত-শুভাকাঙ্খীদের বললেন, ‌‘আগে কী হয়েছিল একটু ছোট করে জেনে নিন। আগেই একটু ঠাণ্ডা লেগেছিল। কিন্তু রোববার (২৭ জুন) যেটা হলো, কোনোভাবেই ঢোক গিলতে পারছি না। অসম্ভব ব্যথা গলায়। অন্যকোনও সমস্যা নেই। একদমই ঢোক গিলতে পারছিলাম না; খাবার খাওয়া তো দূরের কথা। কেমন একটা কেলেঙ্কারি অবস্থা! এরপর প্রফেসর সৌমিত্র ঘোষের সঙ্গে কথা হয়। তিনি চমৎকারভাবে বলেন, স্যার হাসপাতালে চলে আসুন।

খ্যাতিমান এই সংগীতকার জানান, হাসপাতালে আসার পরই চিকিৎসকরা তার ঢোক গিলতে না পারার সমস্যাটি সমাধান করেন। যার ফলে গেলো তিন দিন ধরে অনেকটা সুস্থ আছেন তিনি।

আজ বিশ্ব চিকিৎসক দিবস। মূলত চিকিৎসকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্যই ফেসবুক লাইভে এসেছেন বলে জানান কবীর সুমন। এ সময় এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করতে ভোলেননি তিনি।

সুস্থ হয়ে গানে ফেরার বিষয়ে কবীর সুমন বলেন, ‘আমি দ্রুত সেরে উঠছি। শুনতেই পারছেন পাশে তানপুরা বাজছে। আমি যখন পুরোপুরি সেরে উঠতে পারব তখন পুরো সুর লাগাতে পারব। হাসপাতালে আজ সকালেই আমি গুনগুন করে ভৈরবী-ভৈরব, ভাটিয়ালি গাইছিলাম। রাগ প্রতিমা বেঁধেছি। এর মধ্যে রাগ প্রতিমা আমার নতুন সৃষ্টি। লাইভে ভক্তদের দুলাইন গেয়েও শোনান কবীর সুমন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories