রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

ধামরাই এ ইটভাটায় অভিজান

আশুলিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৫২ বার

ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অবৈধ ইট ভাটা বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় জনৈক খালেদ মাসুদ খান লাল্টুর মালিকানাধীন মেসার্স খান ব্রিক্স নামক একটি অবৈধ ইট ভাটা চিমনিসহ গুড়িয়ে দেয়া হয় এবং লাইসেন্স বিহীন ভাটা পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুযায়ী ২০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সহযোগিতায় ছিল ধামরাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ এবং বন বিভাগ। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories