বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
ধামরাই সিটি সেন্টারে এ কম্বল বিতরন করা হয়। এছাড়া বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা সকল সদস্যদের মাঝে আইডি কার্ডও বিতরন করা হয়।
কম্বল বিতরন অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে কম্বল ও আইডি কার্ড বিতরন করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট সোহানা জেসমিন মুক্তা,সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আহম্মদ হোসেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার নির্বাহী সভাপতি: ইঞ্জিঃ রাশেদ আহমেদ ও দপ্তর সম্পাদক সাংবাদিক সাইদ আল মামুন প্রমুখ।
Leave a Reply