বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ বার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ আছেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল সোমবার (১৬ জানুয়ারি) রাতে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেন।গত রোববার ১৫ জানুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ফখরুল। একই দিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে আব্বাস এখনও চিকিৎসাধীন।

এর আগে গত ৯ ডিসেম্বর পল্টন থানার মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেফতার করে পুলিশ। কয়েক দফা বিচারিক আদালতে জামিন আবেদন করেও তা নাকচ হয়ে যাওয়ায় বিএনপির শীর্ষ এই দুই নেতার পক্ষে উচ্চ আদালতে আবেদন করা হয়। গত ৩ জানুয়ারি তাদের ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষ তাদের জামিন ঠেকাতে আপিল করে। যদিও আপিল বিভাগ তাদের জামিন বহাল রাখেন। শেষ পর্যন্ত গত ৯ জানুয়ারি বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন বিএনপির এই দুই নেতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories