বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ঘন কুয়াশা : শাহজালালে ফ্লাইট শিডিউল বিপর্যয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৫৪ বার

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউল লন্ডভন্ড হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে তিন ঘণ্টা পর উড্ডয়ন করছে। তীব্র কুয়াশার কারণে রানওয়ে দেখতে না পাওয়ায় ফ্লাইট অবতরণ করতে পারছে না সময়মতো।বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে সময় মতো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারছে না। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় ৩০টি ফ্লাইট উড্ডয়নে বিলম্ব করেছে।

জানা গেছে, কুয়াশার কারণে জেদ্দা থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া), কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজা, ওমানের সালাম এয়ার, ফ্লাই দুবাই, দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ও কাতার থেকে ঢাকাগামী জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে চক্কর দেওয়ার পর শাহজালালে অবতরণ করতে সক্ষম হয়েছে।উল্লেখ্য, শনিবার (১৪ জানুয়ারি) সারা দেশে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামীকাল (রোববার) মাঘ মাসের প্রথম দিন থেকেই শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আভাস মিলেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories