বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

চীন পরীক্ষিত বন্ধু, কোনো চাপেই কাজ হবে না : ইমরান খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৫৬ বার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো ইসলামাবাদের ওপর চাপ দিচ্ছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা সিজিটিএন-কে গতকাল (মঙ্গলবার) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই মন্তব্য করেছেন।

ইমরান খান আরও বলেন, যত চাপই আসুক, চাপের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান। চীনের সঙ্গে পাকিস্তানের ৭০ বছরের বেশি সময় ধরে বিশেষ ও পরীক্ষিত বন্ধুত্ব রয়েছে। কোনো চাপের মুখে বিশেষ এ সম্পর্কে পরিবর্তন আসবে না।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে এমন চাপ অনৈতিক। আমরা কেন এক পক্ষের হয়ে অবস্থান নেব? সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকবে। তাই চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পাকিস্তানের ওপর যতই চাপ আসুক না কেন, বাস্তবে এমন কিছু ঘটবে না।

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে ইমরান খান বলেন, চীন ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী রাজনৈতিক মিত্রতা রয়েছে। এ সম্পর্ক শুধু আনুষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories