বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বিমান বাংলাদেশের ফ্লাইটে মারামারি, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৫৭ বার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ ফ্লাইটে দুই যাত্রীর মারামারির ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। ভিডিওতে শার্টবিহীন এক যুবককে বিমানের একই ফ্লাইটের সামনের সারিতে বসা অপর এক যাত্রীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে দেখা গেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া এবং নিউজ১৮। মারমুখী ওই যুবকটিকে এখনও শনাক্ত করা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ওই ভিডিওতে শার্টবিহীন লোকটিকে বেশ বিরক্ত অবস্থায় কোনও বিষয়ে দ্বন্দ্ব বা আসন নিয়ে অন্য যাত্রীর সঙ্গে লড়াই করতে দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা যায়, প্রথমে তাকে অন্য যাত্রীর কবল থেকে কিছু টেনে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। তবে তিনি তা করতে ব্যর্থ হলে ওই যাত্রী খুব রেগে যান এবং সামনে উপবিষ্ট যাত্রীর কাছ থেকে চড়ের শিকার হন।
এতে তিনি আরও ক্রুদ্ধ হয়ে সামনে বসা যাত্রীকে ঘুষি দেওয়ার চেষ্টা করেন। এরপরই ফ্লাইটের অন্যান্য যাত্রীদের সংঘর্ষ থামাতে ছুটে আসতে দেখা যায়। অবশ্য ভাইরাল ওই ভিডিওতে সামনে উপবিষ্ট যাত্রীর চেহারা দেখা যাচ্ছে না।

একপর্যায়ে অন্য সহযাত্রীরা ওই দুই যাত্রীর মারামারিতে হস্তক্ষেপ করেন এবং কান্নারত শার্টবিহীন ওই যুবকটিকে থামিয়ে মারামারিতে বাধা সৃষ্টি করেন।

পরে বিপর্যস্ত শার্টবিহীন ওই যাত্রীকে অন্য আরোহীরা হাত ধরে আটকানোর চেষ্টাকালে ভিডিওটি শেষ হয়।

এদিকে মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঘটনার তারিখ, ফ্লাইটের তথ্য ও মারামারির পেছনের সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিতাঙ্কো বিশ্বাস নামে এক টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories