রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

গাজীপুরের কাশিমপুর কারাগারে আসামির মৃত্যুদণ্ড কার্যকর

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৬৩ বার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। রবিবার (০৮ জানুয়ারি) রাত ১০টার দিকে জল্লাদ শাহজাহান ভুঁইয়া তার ফাঁসি কার্যকর করেন।

বগুড়া সদর থানার মালতি নগর নামাপাড়া এলাকার মোজাম ফকিরের ছেলে সাইফুল ইসলাম রফিক ওরফে সাইদুল ইসলাম রফিকের (৫০) ফাঁসি কার্যকর হয়েছে।  

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৪ সালে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে সকল আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাত ১০টার দিকে রফিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান তার ফাঁসির খবরটি নিশ্চিত করেছেন।

পরে নিহতের ভাই মো. রোকন ও মেহেদী হাসানসহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে কর্তৃপক্ষ।

এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. হুমায়ুন কবির, নির্বাহী ম্যাজিট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, জেল সুপার সুব্রত কুমার বালা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রেজওয়ান আহমেদসহ কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশে সাইফুল ইসলাম রফিক ওরফে সাইদুল ইসলাম রফিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories