বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আগামী জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে : কাদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৫৮ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেও বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। সামনে দেশের জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।আজ শনিবার (৭ জানুয়ারি) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

দুপুর ১টা ১০ মিনিটে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। অসাংবিধানিক, অস্বাভাবিক সরকার আমরা চাই না। বাংলাদেশের জনগণ এই অস্বাভাবিক সরকার চায় না। যেভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবেই নির্বাচন হবে। সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। সরকার শুধুমাত্র তার রুটিন দায়িত্ব পালন করবে। তিনি বলেন, আমি বিরোধীদলকে আহ্বান জানাব, আপনারা নির্বাচনে আসবেন। অস্তিত্বের জন্য আসতেই হবে। শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন, ভোটারদেরকে শাস্তি দিচ্ছেন কেন আন্দোলনের নামে। সামনে আপনাদের আরও ভয়ংকর প্রোগ্রাম আছে বলে আমরা শুনি। এসব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি আপনাদের। আগামী নির্বাচনে আসার জন্য প্রস্তুতি নিন। আসুন আমরা একসঙ্গে নির্বাচন করি। নির্বাচন সুষ্ঠুভাবে হবে, অবাধ হবে। এই দুইদিন আগে যে নির্বাচন হয়েছে সেই রকম নির্বাচন হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের চ্যালেঞ্জিং বছর চলছে। সামনে আরও চ্যালেঞ্জিং বছর আসতে পারে আমাদের। আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় ২২তম সম্মেলন করেছি,  জেলা-উপজেলা পর্যায়ে কমিটি দিয়েছি। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ইনশাআল্লাহ আওয়ামী লীগ এখন প্রস্তুত। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories