বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

দেশে কোনো সংকট নেই, মানুষও সংকটে নেই : হানিফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৪৯ বার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে কোনো সংকট নেই, মানুষও কোনো সংকটে নেই, সংকটে আছে বিএনপি। যে দলের শীর্ষ দুই নেতা দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ও কারাগারে থাকে সেই দল তো সংকটেই থাকবে। তাই সান্ত্বনা খুঁজতে দেশ সংকটে আছে বলে প্রচার করছে তারা।আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়ায় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি এ দেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে এবং ক্ষমতায় থাকতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বিএনপি বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছিল। আওয়ামী লীগ ভবিষ্যতেও বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করবে না।বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ আরও বলেন, ১০ বছর ধরে বিএনপির আন্দোলন দেখে আসছি। জনবিচ্ছিন্ন দল বিএনপির আন্দোলন নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। বিএনপির আন্দোলন নিয়ে জনগণও ভাবে না, আওয়ামী লীগও ভাবে না। তবে যে কোনো অপতৎরতা কঠোর হস্তেই দমন করা হবে। 

পরে কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে যুব গেমসের উদ্বোধন করেন হানিফ। এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীসহ জেলা ক্রীড়া সংস্থার নেতারা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories