বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

মহানগর বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে প্রয়াত ডা. এস এ মালেক এর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৪২ বার

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক গতভ৬ ডিসেম্বর রাতে ইন্তেকাল করেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। তিনি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদকও ছিলেন। গতকাল ৩ জানুয়ারি ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ঢাকার কলাবাগান ৮৭ বশীর উদ্দীন রোডস্থ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত ডা. এস এ মালেক রাজনীতির এই মহান পুরুষের কর্ম ও রাজনৈতিক জীবনের উপর স্মরণসভা ও তাঁর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। উক্ত স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক।

তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “ডাঃ এস এ মালেক মহামানবের গুণাবলি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মানুষকে বুঝতেন। ক্ষমতার প্রতি তাঁর কোনো মোহ ছিলনা। বঙ্গবন্ধু পরিষদ ছিল তাঁর স্বপ্ন।” স্মরণ সভায় স্মৃতিচারণ করেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী।

তিনি বলেন, “বঙ্গবন্ধু পরিষদের লক্ষ্য পূরণই হলো ডাঃ এস এ মালেকের স্বপ্ন পূরণ। রাজনীতির এই প্রাণপুরুষ যেনো আমাদের মাঝে সারাজীবন অম্লান থাকেন”। স্মরণসভায় উপস্থিত বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বলেন ।

ডাঃ এস এ মালেক উজান স্রোতের যাত্রী ছিলেন। নির্লোভ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি”। এছাড়া অধ্যাপক ফারুক গত ১৭ ডিসেম্বর নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শত কৃষকের মাঝে ‘বঙ্গবন্ধু ধান’ এর বীজ বিতরণ কর্মসূচি পালিত হয় তা ডাঃ এস এ মালেকের নির্দেশনায় করা হয় বলে উল্লেখ করেন।

কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার বলেন, “ডাঃ এস এ মালেক মানুষের জন্য রাজনীতি করতেন”। ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলাঊদ্দীনের সভাপতিত্বে ও মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হাসান রুবেলের সঞ্চালনায় উক্ত সভায় আরো স্মৃতিচারণ করেন, অধ্যাপক শামসুদ্দিন আহমেদ, ড. আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় পরিষদের সদস্য মিজান ইবনে হাসান, নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড. তপন কুমার সরকার, মহানগর বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি ও শাহবাগ থানা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সঞ্জিব কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু নির্মল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জাকির হোসেন।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের নেতা এম. মনসুর আলী, ড. এ কে এম নুরুজ্জামান, সালাউদ্দিন আল আজাদ, মো. আওরঙ্গজেব, একে সিদ্দিকুজ্জামান, মাহাতাব আলি রাশেদ, লায়ন শোয়েব উদ্দিন সোহেল, আফসা আহমেদ শানু, মো. মাজহারুল ইসলাম, মোহাম্মদ আজিজুর রহমান রাজীব, ডা. মো. কামরুল ইসলাম ইমন, প্রকৌশলী মোহাম্মদ আওয়াল হোসেন হাবিবুর রহমান খোকন, শেখ ইমরান হোসেন, প্রকৌশলী মো. মশিউর রহমান, মো. অহিদুর রহমান, মো. মেহেবুব হাসান, মো. রিয়াজুল ইসলাম শাওন, পারভিন আক্তার নীলা, সাইফুল আলম তুষার, শওকত আকবর, স্বপন রায়, কাজী মাহতাবুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, এইচ এম শামীম, মো. জসিম উদ্দিন প্রমুখ। এর আগে বশীর উদ্দীন রোড জামে মসজিদে ডাঃ এস এ মালেকের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories