শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে ডাকাত সন্দেহে গ্রেফতার-৭, দেশীয় অস্ত্র উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৯৬ বার

টঙ্গী আনারকলি সিনেমা হল এলাকায় অভিযান করে সোমবার মধ্যরাতে ডাকাত সন্দেহে ৭জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
জানা যায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৩টি রামদা, ৩টি কিরিচ ও ১টি ছোঁরা উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় একটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সন্দেহে মামলা গ্রহন করে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, রাত ০১ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উল্লেখিত এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যরা দেশীয় অস্ত্রসহ মৃত রহম আলীর ছেলে সুজন মোল্লা (২৭), নূরু মিয়ার ছেলে রুহুল আমিন (৩৬), বাচ্চু মিয়ার ছেলে সোহেল ওরফে লাল (২৬), মৃত রমিজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৩৩), মৃত হালানের ছেলে বিল্লাল (২৫), আমিজল হকরে ছেলে ইয়ার হোসেন শান্ত (২৭) ও মৃত আওলাদ হোসেনের ছেলে আবিরকে (২০) গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ধৃত ৭ জন দীর্ঘদিন যাবৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত বাস-ট্রাকের গতি রোধ করে ও সাধারন মানুষকে জিম্মি বানিয়ে তাদের সর্বস্ব ছিনিয়ে নিতো। তাদের বিরুদ্ধে টঙ্গীসহ আশপাশের থানায় একাধিক মামলা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories