বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

গাজীপুরের পূবাইলে ছিনতাইকালে ৪ ছিনতাইকারী আটক

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১১২ বার

মহানগর পূবাইলে থানা এলাকায় প্রকাশ্যে এক অনলাইন ব্যবসায়ীর টিভি ছিনতাইয়ের সময় এলাকাবাসী হাতেনাতে ধরে ৪ ছিনতাইকারীকে ধরে গনধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বিকেলে পূবাইল থানার ৪২ নং ওয়ার্ড হারবাইদ পূর্বপাড়া এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকার নূরুল আমিন (১৯), সজিব (২৫), ইয়াসিন (২০), আকাশ (২৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৫ ঘটিকার দিকে মাসুদ রানা নামে এক অনলাইন ব্যবসায়ী ঢাকা শাহাদাতপুর এলাকা থেকে টিভি ডেলিভারি দিতে অটোরিকশা দিয়ে হারবাইদ এলাকা হয়ে তালটিয়ার দিকে যাচ্ছিলো।এ সময় ছিনতাইকারীরা তার সাথে থাকা ৪৩” স্মার্ট টিভি নিয়ে পালানোর চেষ্টা করে।ওই মূহুর্তে তিনি ডাক চিৎকার শুরু করলে স্থানীয়রা ধাওয়া করে ছিনতাইকারীদেরকে আটক করে গনধোলাইয়ের পর স্থানীয় থানা পুলিশে সোপর্দ করেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories