বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৭২ বার

সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে গণতন্ত্র মঞ্চ।শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় এ কর্মসূচি শুরু হয়। পরে গণমিছিল করবে এই জোট। এটি মৎস ভবন মোড়ে গিয়ে শেষ হবে।

সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকারের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে। তাই আগামীর আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা।এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, দেশের মানুষের ভোটের অধিকার হরণের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। আওয়ামী লীগ ভোট ছাড়া ক্ষমতায় আছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পিটিয়ে, গুম করে, মামলা-হামলা করে তারা ক্ষমতায় আছে।তিনি আরও বলেন, ভোট চুরির মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আশ্বাস দিয়েছিলেন সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সুষ্ঠু নির্বাচন দেবেন, বলেছিলেন তার ওপর ভরসা রাখতে। কিন্তু তিনি সেটি করেননি। ২০১৮ সালে মধ্যরাতের কলঙ্কজনক একটি নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসেন তিনি।এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

উল্লেখ্য, সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগের ঘোষণা অনুযায়ী শুক্রবারা ঢাকা ও রংপুরে গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। এদিন একই সঙ্গে বিএনপিসহ ৩৩টি রাজনৈতিক দল ঢাকার বিভিন্ন স্থান থেকে গণমিছিল করার কথা রয়েছে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি না পেলেও রাজধানীতে গণমিছিল করার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান এক বিবৃতিতে জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার গণমিছিল হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories