বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আন্দোলনের নামে বিএনপি নাশকতা করলে কঠোরভাবে দমন : নানক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৭৬ বার

আন্দোলনের নামে বিএনপি-জামায়াত নাশকতার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এ জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে অবস্থানের সময় তিনি এই আহ্বান জানান।  

বিরোধী রাজনৈতিক দলগুলোর গণমিছিল কর্মসূচি ঘিরে আজ ঢাকার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসেন দলটির কেন্দ্রীয় নেতারা। তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হিসেবে সার্বক্ষণিক লড়াই করে যাচ্ছে। এই লড়াই সংগ্রাম আমাদের চলবে।নানক আরও বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় লড়াই করে আসছি। প্রতিনিয়ত, প্রতিক্ষণ আমরা লড়াই করছি। এদের মূল উপড়ে ফেলতে হবে।  সেখানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপির কর্মসূচি আমরা চ্যালেঞ্জ হিসেবে মনে করি না। এটা বিএনপির ফাঁকা আওয়াজ। ১০ ডিসেম্বর শেষে গরুর হাটে গিয়ে সভা করতে হয়েছে। আজও তারা গণমিছিলের ডাক দিয়েছে। ঢাকার মানুষ তাদের পক্ষে নেই। হুংকার দিয়ে থাকতে পারবে না। আমরা রাজপথে আছি। জনগণের জান-মাল রক্ষা করার পবিত্র দায়িত্বে আমরা রয়েছি। যদি তারা মিছিলের নামে, সভার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে তাদের ছাড় দেওয়া হবে না।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতিসহ মহানগরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories