বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আজ বিএনপির যুগপৎ গণমিছিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৫৮ বার

ঢাকা ও রংপুরে বিএনপির গণমিছিল কর্মসূচি আজ। দুপুরে রাজধানীর নয়াপল্টন থেকে এ গণমিছিল কর্মসূচি শুরু করবে বিএনপি।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে হয়েছিল বলেই এই তারিখে গণমিছিলের সিদ্ধান্ত নেন তারা।

অধ্যাপক জাহিদের দাবি, আওয়ামী লীগ পাহারায় থাকলেও সফল হবে এই গণমিছিল। আগামীর কোন আন্দোলনই আর দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি তার।তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছ থেকে রাজধানীর মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি পেয়েছি। শান্তিপূর্ণভাবে এই গণমিছিল সম্পন্ন করতে চাই আমরা।শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টন থেকে গণমিছিল কর্মসূচি শুরু করবে বিএনপি। কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ মোড় হয়ে মগবাজার চৌরাস্তা গিয়ে মিছিলটি শেষ হবে। এতে রাজধানীর ১৩টি স্থান থেকে বিএনপিসহ এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেবেন। এদিন বিএনপিসহ ৩৩টি রাজনৈতিক দল ঢাকার বিভিন্ন স্থান থেকে গণমিছিল করার কথা রয়েছে।উল্লেখ্য, সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগের ঘোষণা অনুযায়ী, ঢাকায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর এই গণমিছিল।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাকর্মীদের মুক্তির দাবিতে, জাতীয় প্রেসক্লাবে এদিন মানববন্ধন করে বিএনপি।এদিকে মির্জা ফখরুলের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছে ৬০ বিশিষ্ট নাগরিক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories