বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

টঙ্গীতে ঘুষের টাকা না পেয়ে বিদ্যুৎ গ্রাহক সাংবাদিকের উপর হামলা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৮৪ বার

টঙ্গীতে দাবিকৃত এক লক্ষ টাকা ঘুষ না পেয়ে গ্রাহকের উপর হামলা করেছেন ডেসকো পূর্ব জোনের রাজস্ব সহকারি রফিকুল ইসলাম ওরফে নাপিত রফিক ও তার সহযোগীরা। গত মঙ্গলবার দুপুরে ডেসকো টঙ্গী পূর্ব জোনের অফিসে এই হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় গ্র্হক বাদী হয়ে টঙ্গী পূর্ব থানার সাধারণ ডায়েরি (নং-১৭১১) রজু করেছেন।

আহত গ্রাহক রোমান শেখ জানান, গত সোমবার দুপুরে ডেসকো পূর্ব জোনের রাজস্ব সহকারি রফিকুল ইসলামসহ ৪/৫জন লোক নিয়ে তার গোপালপুরের বাসায় যান। এ সময় সাংবাদিক এবং টঙ্গী থানা প্রেসক্লাবেরর সহ- সভাপতি রোমান শেখের তিনটি বাড়িতে স্থাপিত ৪৯টি বিদ্যুতের মিটার কেটে নিয়ে ল্যাব টেস্ট করতে হবে বলে জানান রফিক। মিটার কাটার ব্যাপারে ডেসকো অফিসের কোনো লিখিত নোটিশ আছে কিনা তা জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। মিটারগুলো ল্যাব টেস্ট করালে ১০ লাখ টাকা জরিমানা হবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতে থাকেন রফিক। পরে তিনি ১লাখ টাকা ঘুষ না দিলে মিটারগুলো খুলে নেয়ার হুমকি দিয়ে চলে যান। ঘটনার পর গত মঙ্গলবার দুপুরে এ বিষয়ে জানতে ডেসকো টঙ্গী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রব্বানী ও ডেসকো টঙ্গী পূর্ব জোনের নির্বাহী প্রকৌশলী নেয়াজ আহমেদের কার্যালয়ে যান গ্রাহক রোমান । সেখান থেকে বের হওয়ার সময় রাজস্ব সহকারি রফিক এবং তার সহযোগীদের এলোপাথাড়ি মারধর ও কিলঘুষিতে সাংবাদিক রোমান শেখ ও হাজী মনির উদ্দিন আহত হন। পরে গুরুতর আহতাবস্থায় রোমান শেখকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এবিষয়ে যোগাযোগ করা হলে ডেসকো টঙ্গী পূর্ব জোনের রাজস্ব সহকারি রফিকুল ইসলাম ঘুষের বিষয়টি অস্বীকার করে বলেন, সাংবাদিক রোমান শেখের একটি মিটার নষ্ট ছিল। তাই সেখানে গিয়েছিলাম। আমাদের মাঝে ভুল বুঝাবুঝির কারণে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে ডেসকো টঙ্গী সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রব্বানী বলেন, ওই সাংবাদিকের বাসার মিটার কেটে আনার কোনো অফিস আদেশ ছিল না। তবে তিনি (রফিক) কেন সেখানে গিয়েছিলেন বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories