বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

মেট্রোরেল উদ্বোধনের পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৩ বার

দেশের বৃহৎ মেগা প্রকল্প মেট্রোরেল আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন রাজধানীর দিয়াবাড়ি থেকে মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি-আগারগাঁও অংশের উদ্বোধন করবেন।মেট্রোরেল উদ্বোধনের পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি ইতোমধ্যেই চূড়ান্ত করেছে মেট্রোরেলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, বুধবার সকাল ১১টায় উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে উদ্বোধনস্থলে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১টা ৫ মিনিটে উদ্বোধনী ফলকের প্রতিরূপ জনসম্মুখে উন্মোচন করবেন সরকারপ্রধান।উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে আগারগাঁও স্টেশনে ভ্রমণ করবেন।উদ্বোধনের পরদিন থেকেই মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে। প্রথম দিকে দিয়াবাড়ি-আগারগাঁও রুটের ৯টি স্টেশনের মধ্যে তিনটিতে (দিয়াবাড়ি, পল্লবী ও আগারগাঁও) যাত্রী ওঠানামা করবে।মেট্রোলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি কোম্পানি ডিএমটিসিএল। কোম্পানি সূত্র জানিয়েছে, জনবল সংকট ও অপ্রতুল প্রস্তুতির কারণে আপাতত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কয়েক দফা বিরতি দিয়ে ট্রেন পরিচালনা করা হতে পারে। পুরো অপারেশনে যাওয়ার পর ভোর সাড়ে ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত সাড়ে তিন মিনিট অন্তর চলবে ট্রেন।২০২৪ সালে এমআরটি-৬ লাইন মতিঝিল পর্যন্ত চালুর পর পিক আওয়ারে ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে ৪ লাখ ৮৩ হাজার যাত্রী হবে বলে সমীক্ষায় বলা হয়েছে।

মেট্রোরেল উদ্বোধনের পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি :

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories