২৬ ডিসেম্বর-২০২২ ( সোমবার) সকাল ১১ ঘটিকার সময় হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক পরীক্ষার ফলাফল উপলক্ষে অভিভাবক সমাবেশ ও আনন্দ উৎসব ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খায়রুল আলম ভূঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার স্বপন কুমার সূত্রধর, মঞ্জুয়ারা বেগম, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, গোলে জান্নাত সেতু, মহিলা বিষয়ক কর্মকর্তা, রতন দাস, গোলাম মোস্তাফা খান, সহকারী শিক্ষা অফিসার, ছামাদুল ইসলাম চেয়ারম্যান, ০২ নং জুগলী ইউনিয়ন পৌর নির্বাহী কর্মকর্তা ওয়াদুদ ভূঞা, কংশ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সম্পাদক সমীর সরকার, ওয়ার্ড কাউন্সিলর সহ হালুয়াঘাট পৌরসভা সকল কাউন্সিলর সাংবাদিক হাতেম আলী, সুমন, এম এ খালেক,শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। প্রধান শিক্ষক বোরহান উদ্দিন আহমদের সঞ্চালনায় বক্তারা বলেন প্রতিষ্ঠান টি শিক্ষার মান ঠিক রেখে সর্ব ক্ষেত্রে যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে এটি হালুয়াঘাটে আরও একটি মডেল স্কুল হিসাবে স্বীকৃতি লাভ করবে আশা রাখি।পৌর মেয়র অভিভাবকদের দাবি পূরনে প্রয়োজনীয় সামগ্রী সহ একটি অভিভাবক সেট তৈরি করার ঘোষনা দেন।পরে শিক্ষার্থী দের অংশ গ্রহনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Leave a Reply