বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাশিয়ার রেড লাইন অতিক্রমের বিষয়ে আবারও মস্কোর হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১২৫ বার

কৃষ্ণসাগরে রাশিয়ার পানিসীমার কাছে যেকোনও ধরনের উসকানিমূলক তৎপরতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। 

ভিয়েনায় জাতিসংঘের দফতরে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বলেছেন, কৃষ্ণসাগরে যেকোনও উসকানিমূলক তৎপরতা হবে রাশিয়ার রেডলাইন অতিক্রমের শামিল। এই ‘ঝুঁকিপূর্ণ পরীক্ষা’র ফলে আঞ্চলিক পরিস্থিতি আরও বেশি উত্তেজনাকর হয়ে উঠবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।উলিয়ানোভ মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সম্প্রতি ক্রিমিয়া উপদ্বীপের উপকূলে একটি ব্রিটিশ ডেস্ট্রয়ারের অনুপ্রবেশের কথা উল্লেখ করে তিনি রাশিয়ার রেডলাইন অতিক্রম না করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।

গত বুধবার রাশিয়ার নৌবাহিনী ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার ‘ডিফেন্ডারের’ রুশ পানিসীমা অতিক্রমের প্রচেষ্টা থামিয়ে দেয়। উলিয়ানোভ তার টুইটার বার্তায় বলেন, “রাশিয়ার রেড লাইন অতিক্রম একটি ঝুঁকিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন পরীক্ষা। এর ফলে অনেক বেশি খারাপ কিছু না হলেও অন্তত ইউরো-আটলান্টিক অঞ্চলের পরিবেশ আরও বেশি উত্তেজনাকর হয়ে উঠবে।

ব্রিটিশ ডেস্ট্রয়ার গত বুধবার ক্রিমিয়া উপকূলে রাশিয়ার তিন কিলোমিটার পানিসীমার মধ্যে ঢুকে পড়ার পর রাশিয়ার কোস্ট গার্ড ডিফেন্ডারকে লক্ষ করে সতর্কতামূলক গুলি চালায় এবং একটি রুশ সুখোই-২৪ জঙ্গিবিমান থেকে ডেস্ট্রয়ারটির সামনে বোমাবর্ষণ করে। এর জের ধরে ব্রিটিশ ডেস্ট্রয়ারটি গতিপথ পরিবর্তন করে রাশিয়ার পানিসীমা ত্যাগ করে চলে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories