বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

গাজীপুরে বিএনপি ও পুলিশ সংঘর্ষে,পুলিশসহ আহত ১৫

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৯ বার

গাজীপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এসময় পুলিশ ২০ জনকে আটক করেছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে মহানগরীর রাজবাড়ী সড়কের জজকোর্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিলে আয়োজন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও কয়েকজন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ বিকেল সোয়া ৩টার দিকে দলীয় কার্যালয়ে উপস্থিত হন।

এসময় গাজীপুর জজ কোর্ট সংলগ্ন রাজবাড়ী সড়কের কাছে গণমিছিলে অংশ নিতে আসা কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়ার নেতৃত্বে একটি মিছিল হয়। মিছিলটি রাজবাড়ি সড়কে আসার সময় পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধা উপেক্ষা করায় পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপে করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের নায়েক জহির ও কনস্টেবল মিন্টু মিয়া আহত হন। ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories