বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

এ্যাড জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে গাজীপুরে আনন্দের বন্যা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৮০ বার

গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক অব্যহতিপ্রাপ্ত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক এ্যাড. মো.জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে এমন খবরে শহরময় আনন্দের বন্যা বইতে শুরু করেছে।
উল্লেখ, আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুকে নিয়ে মেয়র এ্যাড. মো. জাহাঙ্গীর আলমের আপত্তিকর কথোপকথনের একটি অডিও এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে গত বছরের ১৯ নভেম্বর গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদকের দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। অবশ্য জাহাঙ্গীর আলম বরাবরই বলে আসছিলেন অডিও ভিডিওর বলা কথাগুলো সুপার এডিট করা। তিনি ওইসব কথা বলেননি।

জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে দলের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় বহিষ্কারাদেশ পাওয়া একশ’র মতো নেতা দলীয় শৃঙ্খলা বিরোধী বক্তব্য, বিদ্রোহ এবং কলহে জড়িত সবাইকে ক্ষমা করে দেয়া হয়েছে। গাজীপুরের জাহাঙ্গীর আলমেরও বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, জাহাঙ্গীর তো ক্ষমা চেয়ে আবেদন করেছে, তারটাও মওকুফ করে দেয়া হয়েছে। সে এখন আওয়ামী লীগের একজন কর্মী। ওই সভায় যারাই আপিল করেছে তাদের সবাইকে ক্ষমা করে দেয়া হয়েছে।
ওবায়দুল কাদের আরো বলেন, যে পাপে তারা সাজা পেয়েছে তার পুনরাবৃত্তি তারা আর ঘটাবে না এমন শর্ত দিয়েই তারা ক্ষমা চেয়েছে।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে বলেন, যখন কাউকে ক্ষমা করা হয়, তখন উদ্দেশ্যটা থাকে বৃহৎ এবং ভালো কিছুর প্রত্যাশায়। ক্ষমার মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের তৃনমূলের ঐক্যকে আরো সুদৃঢ় করবে বলে আশা করছি। দলের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ক্ষমা প্রার্থনার জন্য দু’শতাধিক আবেদন জমা পড়েছে। ভবিষ্যতে যারা ক্ষমার আবেদন করবে তাঁরাও ক্ষমা পাবেন।

এব্যাপারে এ্যাড. মো. জাহাঙ্গীর আলম জানান, আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আমি জননেত্রী-আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ। এছাড়া গাজীপুর সিটির ৫৭ টি ওয়ার্ডের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে এবং তাদের সুখে দু:খে এক সাথে থেকে কাজ করতে চাই ।
গাজীপুরে এ্যাড. মো. জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা নিয়ে কেন্দ্রীয় নেতাদের খোলামেলা বক্তব্যে গত দুদিন যাবৎ গাজীপুরের রাজনীতিতে আনন্দ জোয়ার বইছে, সেই সাথে সকাল থেকে গভীর রাত পর্যন্ত জাহাঙ্গীর আলমের গাজীপুরস্থ হারিকেনের বাসভবনে শুভেচ্ছা জানাতে হাজার হাজার আওয়ামীলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভিড় করে ফুলেল শুভেচ্ছা বিনিময়সহ মিষ্টি বিতরন করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories