জিএমপি সদর দপ্তরে বুধবার সংবাদ সম্মেলনে পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে আউটপাড়া এলাকায় ফার্নিচারের দোকানের সামনে থেকে তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে মহানগর পুলিশ। পরে তাদের কাছ থেকে গাজীপুরে বিপন্ন বন্যপ্রাণী একটি তক্ষক উদ্ধার করা হয়েছে।
বাসন থানাধীন আউটপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার হওয়া ময়মনসিংহ কোতোয়ালি থানার মাসুদ রানা, চুয়াডাঙ্গার জীবন নগরের ইদ্রিস আলী ও নোয়াখালীর শিবপুরের শাহিন আলম। তারা গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় বসবাস করেন।
উপ-কমিশনার (উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান
জানান, মঙ্গলবার দুপুরে আউটপাড়া এলাকায় ফার্নিচারের দোকানের সামনে থেকে তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের তল্লাশী করে তক্ষকটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন পুলিশকে জানান, বিক্রির জন্য চট্টগ্রাম থেকে তক্ষকটি গাজীপুরে আনা হয়।
আটকদের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply