বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৪২ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান)। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন তারা। 
আজ বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নবনির্বাচিত নেতারা। 

এ সময় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতাকর্মীরা এবং ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফের (ইনান) নাম ঘোষণা করা হয়।  

ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস ছিলেন। ইনান ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories