বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না, বিজিবিকে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৫৪ বার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রতি শৃঙ্খলার ব্যাঘাত না ঘটিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানা সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বিজিবি সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। অর্পিত দায়িত্ব পালন করবেন। কমান্ড মেনে চলবেন।বিজিবির কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। আমাদের দেশে যেন সংকট না হয়, সেজন্য সবাইকে কিছু না কিছু উৎপাদন করতে আহ্বান করেছিলাম। বিজিবির প্রতিটি বিওপিতে আমার নির্দেশনা মানা হয়েছে। এতে খুশি হয়েছি।ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ এবং ২১০০ সালের মধ্যে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করা হবে।এর আগে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে কুচকাওয়াজসহ বিভিন্ন আয়োজনে অংশ নিতে বিজিবি সদর দপ্তরে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার সকাল ১০টায় বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন তিনি।

এ সময় তাকে স্বরাষ্ট্রমন্ত্রী, বিজিবি মহাপরিচালক ও বিভিন্ন কর্মকর্তা অভিবাদন জানান। পুরো প্যারেড গ্রাউন্ড ঘুরে দেখেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী বিজিবির কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি অনুযায়ী বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক প্রদান এবং পরবর্তীতে বিজিবি সদস্যদের বিশেষ দরবার নেবেন সরকারপ্রধান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories