রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

জাতীয় স্মৃতিসৌধে বিডিইউ উপাচার্যের শ্রদ্ধা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৯ বার

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ- উপাচার্য অধ্যাপক ড.মো.মাহবুবুল আলম জোয়ার্দার,মাননীয় ট্রেজারার অধ্যাপক ড.মো.আনোয়ার হোসেন-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় ১৯৭১ সালের এই দিনে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।আমি বাংলাদেশের বিজয়ের জন্য আত্মোৎসর্গকারী জানা-অজানা সকল শহীদকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় স্মরণ করছি।
মাননীয় উপাচার্য বলেন, বিজয়ের দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories