বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

২৪ ডিসেম্বর গণমিছিল করবে না বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৫০ বার

১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি। একই দিন আওয়ামী লীগের সম্মেলন থাকায় ওই দিন কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য সেলিমা রহমান।সেলিমা রহমান গণমাধ্যমকে বলেন, ‘২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচির তারিখ পরিবর্তন হয়েছে। কিন্তু কর্মসূচির পরবর্তী তারিখ কবে সেটা এখনও জানি না।

দলটির সূত্র বলছে, সংঘাত এড়াতে বিএনপি ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ঘোষিত এই কর্মসূচি ২৪ ডিসেম্বরের আগে বা পরে করার সিদ্ধান্ত নিয়েছেন দলের নীতি নির্ধারকেরা। স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২৪ তারিখ আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন প্রোগ্রাম দিয়েছে তারা (বিএনপি) ? সেদিন কেন তাদের কর্মসূচি—আমি জানতে চাই। প্রত্যাহার করুন। সংঘাতের উসকানি দেবেন না।’ গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ করে বিএনপি। সমাবেশ থেকে ১০ দফার ঘোষণা দিয়ে ২৪ ডিসেম্বর দেশের মহানগর ও জেলায় গণমিছিলের কর্মসিচি ঘোষণা করা হয়। একই দিনে জামায়াতসহ আরও কয়েকটি সংগঠন ওই কর্মসুচি পালনের ঘোষণা দেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories