বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বাংলাদেশে ওমান ও ফ্রান্সকে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ বার

বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ওমান এবং ফ্রান্সের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে নবনিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বালুসি এবং ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মুসদুপি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি হামিদ এই আহ্বান জানান।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, ওমানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতির কাছে ফ্রান্সের রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশে বিদেশি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরে তার প্রতি বিনিয়োগের আহ্বান জানান। 

ওমানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে ওমানের সম্পর্ক আরও জোরদার হবে। রাষ্ট্রপতি বলেন, ‘ওমান বাংলাদেশের শ্রমশক্তি রফতানির গুরুত্বপূর্ণ গন্তব্য। প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’এ সময় বাংলাদেশ থেকে নার্স, ডাক্তারসহ আরও দক্ষ জনশক্তি নেওয়ার কথাও বলেন রাষ্ট্রপতি।ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘ফ্রান্স বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং রফতানির গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল।’এ ছাড়া দেশের মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন আবদুল হামিদ। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করায় ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।সাক্ষাৎকালে ওমান ও ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।বঙ্গভবনে পৌঁছানোর মুহূর্তে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি অশ্বারোহী দল রাষ্ট্রদূতদের পৃথক গার্ড অব অনার প্রদান করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories