বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

৪ দিন পর খুলল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৫৬ বার

নয়াপল্টনে বিএনপির নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান। নয়াপল্টনের সড়ক খুলে দিয়ে তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে আর কোনো বাধা-নিষেধ নেই।আজ রোববার (১১ ডিসেম্বর) প্রশাসন বিএনপি দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ ছেড়ে দিলে দুপুর ১টার দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ নেতাকর্মীরা গত বুধবার (৭ ডিসেম্বর) থেকে চার দিন পর কার্যালয়ে ভেতরে প্রবেশ করেন।

এর আগে গত বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন রাত থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও নাইটিংগেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয় পুলিশ। তার প্রেক্ষিতে একটি মামলা হয়। এ মামালা ও ক্রাইম সিনের কার্যক্রম পরিচালনার জন্য পার্টি অফিস বন্ধ করেছিল ডিএমপি।বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে চলাচলের জন্য এই রাস্তা খুলে দেওয়া হলেও শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটিংগেল চলাচলের সড়ক বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বিএনপির ১০ ডিসেম্বরের বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে কিছু তথ্য ছিল এবং নিরাপত্তার সঙ্গে মতিঝিল এলাকায় কিছু চেকপোস্ট করা হয়েছিল। তবে সেগুলো ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। নয়াপল্টনের রাস্তাটি আজকে পুরোপুরি খোলা আছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।এদিকে গত বুধবার থেকে চার দিন পর রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories