বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪৭ বার

দীর্ঘ আট বছর পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।রোববার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।

সম্মেলনের জন্য তৈরি করা হয়েছে নৌকার আদলে ৭০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের মঞ্চ। মঞ্চে ১০০ জন নেতার জন্য আসন দেওয়া হয়েছে।সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।এসময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোটেক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সদস্য শামসুন নাহার চাঁপা ও অ্যাডভোকেট সানজিদা খান আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকার কথা রয়েছে।পদপ্রত্যাশী নেতা ও তাদের কর্মী সমর্থকদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে সম্মেলনস্থল ও আশপাশের এলাকা।প্রথম অধিবেশনে কেন্দ্রীয় নেতারা তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ১৭ জানুয়ারি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories