রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বাজেট ঘাটতির জন্য বন্ধ হয়ে যেতে পারে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১২৫ বার

বাজেট স্বল্পতায় বন্ধ হয়ে যেতে পারে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। সোমবার কূটনীতিক ও কর্মকর্তারা জানান, সংস্থাটির সাধারণ পরিষদের ১৯৩টি দেশ ২০২২ সালের জুন পর্যন্ত প্রয়োজনীয় ৬শ কোটি ডলার বাজেটের ব্যাপারে একমত হতে না পারলে বিশ্বজুড়ে মিশনগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। সমঝোতায় না পৌঁছানোর জন্য কূটনীতিকরা দেশগুলোর আলাপ-আলোচনায় আন্তরিকতার অভাবসহ চীন ও পশ্চিমা দেশগুলোর শীতল সম্পর্ককে দায়ী করা হচ্ছে।

সংস্থাটির ব্যবস্থাপনা বিভাগের প্রধান ক্যাথেরিন পোলার্ড জানান, বাজেট নবায়ন না হলে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে চলমান ১২টি শান্তিরক্ষা মিশনকে আকস্মিক যে কোনো সিদ্ধান্তের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। দেশগুলো বাজেট প্রণয়নে সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।শান্তিরক্ষা মিশনের প্রধান জিন পিয়েরে জানিয়েছেন, এ রকম কিছু হলে মিশন গুলোর মাত্রা সংকুচিত হয়ে আসবে। দেশগুলোতে বেসামরিক নাগরিকদের রক্ষা ও করোনা মোকাবিলায় তাদের তেমন কোনো ভূমিকা থাকবে না।৩০ জুনের মধ্যে বাজেট না হলে শান্তি রক্ষী ও জাতিসংঘের সম্পদ রক্ষার জন্য সংস্থাটির প্রধান আন্তেনিও গুতেরেসকে অর্থ প্রদান করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories