বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গ্রেফতার হলেন রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৬ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২৫ মিনিটের দিকে তাকে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে গ্রেফতার করা হয়। তাকে প্রিজন ভ্যানে উঠিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ।বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

এর আগে সন্ধ্যা ৫টা ৬ মিনিটে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে ডিবির মতিঝিল বিভাগের একটি ইউনিটসহ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করে। তারা কার্যালয়ের ভেতরে অভিযান চালাচ্ছেন।বিএনপি কার্যালয়ের ভেতরে দরজা লাগিয়ে অবস্থান নেন যেসব নেতাকর্মীরা, তাদের দরজা ভেঙে গ্রেফতার করা হয়। অন্তত পাঁচ থেকে সাত জননেতাকে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।এদিকে বিএনপিকর্মীরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সন্ধ্যা ৫টার দিকে গ্রেফতার করে নিয়ে গেছে ডিবি পুলিশ।এছাড়া পুরো পল্টন এলাকা পুলিশ  নিয়ন্ত্রণে নিয়েছে। এখন কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ এবং গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories