রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় রমনা থানায় একটি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) অবহেলাজনিত প্রাণহানির অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের আউটার সার্কুলার রোডে আড়ংয়ের বিপরীতে ওই ভবনটিতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ভবন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে সেটি চারতলা। ধারণা করা হচ্ছে, এই ভবনের নিচতলা থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কী কারণে এই বিস্ফোরণ তা এখনো জানা যায়নি। বিকট শব্দের কারণে ঘটনাস্থলে থাকা তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের ভবনের কাচ ভেঙে পড়তে থাকে।
বিস্ফোরণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply