বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৭ বার

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি মামুন হাসানকে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গ্রেপ্তার হওয়ায় মামুন হাসানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। টুকু মুক্ত না হওয়া পর্যন্ত তিনি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে রাজশাহী থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় সুলতান সালাউদ্দিন টুকুসহ সাতজনকে চার দিন করে রিমান্ডে নেওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories