সভাপতি ও কতিপয় সাংবাদিক নামধারী সদস্যদের অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভিযোগে হালুয়াঘাট প্রেসক্লাব থেকে একযুগে ১৪ জন সদস্য পদত্যাগ করেছেন।
হালুয়াঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক জোটন চন্দ্র ঘোষ বরাবরে লিখিত ভাবে একযোগে উক্ত পদত্যাগ পত্র প্রদান করেন স্থানীয় সাংবাদিক এবং ক্লাবের সদস্যবৃন্দ। পদত্যাগকৃত সদস্যরা হলেন, মোঃ বাবুল হোসেন (দৈনিক ভোরের কাগজ), মোঃ আব্দুর রাজ্জাক (দৈনিক ইত্তেফাক), ওমর ফারুক সুমন (আনন্দ টিভি, দৈনিক মানবজীবন), আব্দুল হক লিটন (বিজয় টিভি, দৈনিক আমাদের সময়), শুভাশীষ সরকার শুভ (দৈনিক ব্রম্মপুত্র এক্সপ্রেস), মাজহারুল ইসলাম মিশু (দৈনিক কালের কন্ঠ), সাইদুর রহমান রাজু (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এম এ খালেক (এশিয়ান টিভি, দৈনিক সময়ের আলো), এম এ মালেক (দৈনিক আজকালের খবর, চ্যানেল এস), মোঃ আব্দুল আউয়াল (দৈনিক মানবকন্ঠ), মোঃ জুলফিকার আলী জুলমত (দৈনিক কালবেলা), মোঃ আনসারুল হক রাসেল (দৈনিক আলোকিত সকাল), দুলাল রায় (দৈনিক ঢাকার ডাক), মোঃ শাহাদাৎ হোসেন (দৈনিক দিগন্ত বাংলা)।
জানা যায় ইতিপূর্বে প্রেসক্লাবের সাধারন সভা এবং কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩০ ডিসেম্বর/২২ নির্বাচন হওয়ার কথা, এ জন্য বিগত ৩০ নভেম্বর /২২ নির্বাচন কমিশন ও গঠন করা হয়। কিন্তু সভাপতির একক সিদ্ধান্তে নির্বাচণ স্থগিত করায় সদস্যরা ক্ষুব্ধ হয়।
হালুয়াঘাট সুধী মহল প্রত্যাশা ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হালুয়াঘাট প্রেসক্লাব এবং নেতৃবৃন্দ প্রতিষ্ঠানটির অতীত সুনাম ধরে রেখে সবাইকে একত্র করে এবং গঠনতন্ত্র মেনে সবাই মিলেমিশে কাজ করবেন।
Leave a Reply