রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

মুক্তিযোদ্ধা নূরউদ্দিন মাহমুদ কামালের মৃত্যু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শোক

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৫ বার

বীর মুক্তিযোদ্ধা, পিডিবি’র সাবেক চেয়ারম্যান, সাবেক অতিরিক্ত সচিব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের শ্বশুর নূরউদ্দিন মাহমুদ কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। গত শনিবার ৩ ডিসেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে রাত ৯টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুক্তিযোদ্ধা নূরউদ্দিন মাহমুদ কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় বিশ^বিদ্যালয়। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

তিনি বিমান বাহিনীর সাবেক প্রধান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ (বীর উত্তম) এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই এর প্রতিষ্ঠাতা পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুনের বড় ভাই। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নূরউদ্দিন মাহমুদ কামাল ৩ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গণি ওসমানীর প্রশংসাপত্রপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। বাংলদেশের বিদ্যুৎ খাত উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি সমকালীন নানা ইস্যুতে ইংরেজি দৈনিক ডেইলি স্টডেইলি স্টার পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories